শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

চীনের সঙ্গে মতপার্থক্য নিরসন কঠিন হয়ে যাচ্ছে: জাসিন্ডা আর্ডার্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেন, নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন। তবে দিন দিন চীনের সঙ্গে মতপার্থক্য নিরসন কঠিন হয়ে যাচ্ছে। তাই চীনকে দায়িত্ব নিয়ে আচরণ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার (৩ মে) চায়না বিজনেস সামিটে রাখা ভাষণে এসব কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

জাসিন্ডা বলেন, চীনের কিছু বিষয় রয়েছে যেসবের সাথে নিউজিল্যান্ড একমত নয় এবং কোনো এসবের পক্ষেও থাকবে না। উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা প্রকাশ্যেই গভীর উদ্বেগের কথা বলেছি ও বলে যাবো।

ভাষণে নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী হংকংবাসীর অধিকার, স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের বিষয়ে নেতিবাচক ঘটনাক্রম নিয়েও উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও করোনা ভাইরাস মহামারি মোকাবিলার মতো ক্ষেত্রগুলোতে চীন ও নিউজিল্যান্ডের এখনো একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

চীনের পর নিউজিল্যান্ডের শীর্ষ বাণিজ্যিক অংশীদারের অন্য দেশগুলো হল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান। গত ৬ মাসে এই ৪ দেশ নিউজিল্যান্ডে যতটা রপ্তানি করেছে সে পরিমাণ রপ্তানি একাই করেছে চীন। কিন্তু সম্প্রতি চীনের উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে নিউজিল্যান্ডের ভেতরে-বাইরে বেশ চাপের মুখে রয়েছে জাসিন্ডার সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ