শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

এবার সিংহের শরীরে করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিপর্যস্ত মানুষ। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এবার প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিংহ। ভারতের হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮ টি এশিয়াটিক সিংহ করোনা আক্রান্ত হয়েছে। মানুষ ছাড়াও পশুর মধ্যে করোনার সংক্রমণ হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সংশ্লিষ্টদের।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বেশকিছু দিন ধরেই ৮ টি সিংহের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এরপরই সিংহগুলির করোনা পরীক্ষা করা হয়। এরপর গত ৩০ এপ্রিল সেই পরীক্ষার রিপোর্টে সিংহদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, পশুতে করোনা সংক্রমিত হলে সেটি ভারতের জন্য অশনি সংকেত।

নেহেরু জুওলজিকাল পার্কের পশু চিকিৎসক ড. কুক্রেটি গণমাধ্যমকে বলেন, সিংহগুলির আরটি-পিসিআর টেস্টে কোভিড পজিটিভ ফলাফল এসেছে। আপাতত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে সিংহগুলির শারীরিক অবস্থা ভালো। বর্তমানে তাদের পর্যবেক্ষনের জন্য আলাদা রাখা হয়েছে।

কীভাবে পশুদের শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লো সেই বিষয়ে এখনো কিছু জানায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, পার্কের দর্শনার্থী বা পশুদের দেখভালের দায়িত্বে থাকা কারও শরীর থেকে সিংহগুলো সংক্রমিত হয়েছে। এরপরই ২ এপ্রিল থেকে পার্কের দরজা জনসাধারণের জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। এদিকে চিড়িয়াখানার দায়িত্বে থাকা ২৫ জন কর্মীর শরীরে করোনার উপস্থিতি মিলেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ