মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জার্মানির কোলন কেন্দ্রীয় মসজিদ এখন টিকাদান কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ‘ফাস্ট ইন ফাস্ট সার্ভিস’ ভিত্তিতে জার্মানির কোলন শহরের কেন্দ্রীয় মসজিদটিকে গতকাল শনিবার থেকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মসজিদটিতে গণহারে প্রয়োগের উদ্দেশ্যে মাত্র দুই হাজার ডোজ টিকা বরাদ্দ থাকায় মুসলমানসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

সম্প্রতি নগর কর্তৃপক্ষ মসজিদটিকে টিকাদান কেন্দ্র করে হিসেবে ঘোষণা করে। এরপর থেকে মসজিদের বাইরে লম্বা লাইনে পুরুষদের পাশাপাশি একে একে ভেতরে প্রবেশ করছেন নানা বয়সী নারীরাও।

এক জার্মান নাগরিক জানান, ‘কোথায় বসে টিকা নিচ্ছি এটি আমার কাছে মুখ্য নয়, টিকা নিতে পারলেই আমি খুশি।’

আরেক জার্মান নাগরিক বলেন, ‘আমি এখানে ভ্যাকসিন নিতে এসেছি। এখানে যারা নামাজ পড়তে আসেন তাদের এ নিয়ে কোনো সমস্যা না থাকলে আমার কেন এখানে আসতে সমস্যা হবে’।

করোনা মহামারি নিয়ন্ত্রণে জাতির বৃহত্তর স্বার্থে পবিত্র এই স্থানটি ব্যবহারের অনুমতি দিয়েছে মসজিদ কর্তৃপক্ষই। তাই ফুরিয়ে যাওয়ার আগেই যত দ্রুত সম্ভব টিকার আওতায় আসতে শহরের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কোলন সেন্টাল মসজিদ কমিটির লোকেরা।

সেন্ট্রাল মসজিদ কমিটির এক নেতা জানান, ‘রমজান মাসে সাধারণত রোজাদাররা সেহরি করে একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। তাই তারা এখানে আসার আগেই লাইন দীর্ঘ হয়ে গেছে। এজন্য মুসলিম ভাইবোনদের বলবো, আপানার একটু কষ্ট হলেও, সকাল সকাল এখানে আসুন, টিকা নিন’।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ