বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজানের শিক্ষাটুকু যেন ভুলে না যাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল হাবীব

আজ ঊনত্রিশে রমজান। ঈদের আনন্দ বিপুল ঝামেলা পেয়ে বসেছে আমাদের। শহর থেকে গ্রামে ছুটেছে অসংখ্য মানুষ। অভিজাত মার্কেট ও শো-রুমগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়।অন্যদিকে পুণ্যের মাস রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে।যে রমজান আসে বিপুল আনন্দ আর রহমতবেষ্টিত পবিত্র সময় নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে গোনাহ মাফির আস্থাদীপ্ত বাণী নিয়ে।

রমজান পেয়ে আমরা প্রতিজ্ঞা করেছি, এখন থেকে পুরো জীবন বদলে ফেলবো। কুরআন তেলাওয়াত ও যিকির আযকারে নির্লিপ্ত থাকবো সবসময়। পেছনের দিনগুলোর অর্জিত গোনাহ থেকে তওবা করে সবসময় পুত পবিত্র থেকে থাকবো। ইসলামি যিন্দেগীর উপর পরিপূর্ণ অবিচল থেকে বাকি সময়টুকু কাটিয়ে দিবো।কোনো ব্যক্তি বা খাহেশের পূজারী হয়ে ইসলামের 'শিআর' গুরুত্বপূর্ণ বিধানাবলী থেকে একচুল পরিমাণ পিছ-পা হবো না।এমন অনেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।

ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে রমজান। আর কেবল একটি পবিত্র রজনী আমাদের সামনে রয়েছে।রমজানের শেষ রজনীতে আল্লাহ তাআলা রোজাদারকে পরিপূর্ণ প্রাপ্য দেন।এখন পুরো রমজানের পরিপূর্ণ সাওয়াব বা হক বুঝিয়ে নেওয়ার পালা। নফসের ধোকা বা গাফলতি যেন আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক প্রাপ্য লাভ করা থেকে দূরে সরে না রাখে। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ।
তাই বেশি বেশি আমলের পাবন্দ করা উচিত। আল্লাহ তাআলা তাওফীক দিন।

রমজান শেষে এখন ঈদের আনন্দ ঘরে ঘরে। ঈদের পর অনেক গোনাহের পরিবেশ আমাকে পেয়ে যাবে।অনেক নাফরমানি পরিস্থিতি চোখের সামনে ধরা দিবে—আমরা যেনো তখন রমজানের প্রতিজ্ঞাটুকু ভুলে না যাই। রমজানের শিক্ষা ও দীক্ষা আমাদের জীবনে ধারণ করতে পারি। রমজানের পরের জীবন হোক ঈমানী চেতনার রঙে রঙিন। রমজানের শিক্ষায় উজ্জীবিত এক বর্ণিল সুনীল জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন— আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ