শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান জোসেতে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে হামলাকারীও।

স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টায় সান জোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির একটি রেলইয়ার্ডে এঘটনা ঘটে।

ভয়েস অব আমেরিকা জানায়, বন্দুকধারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। স্যাম ক্যাসিডি নামের ওই ব্যক্তি সান হোজের ভ্যালি ট্রান্সপোর্টেশন স্থাপনায় কাজ করতো।

এ ঘটনায় বন্দুকধারীর মৃত্যু হয়েছে, তবে অন্যদের পরিচয় এখন জানা যায়নি। কী কারণে সহকর্মীদের ওপর গুলি চালান স্যাম ক্যাসিডি, তাও জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রেলকর্মীদের এক বৈঠক চলাকালীন এ বন্দুক হামলা চলে। এ ঘটনার ঠিক আগমুহূর্তে এক রেলকর্মীর ঘরে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর আগে বন্দুকধারী নিজের ঘরে আগুন লাগান। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সান জোসের মেয়র এ ঘটনাকে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ