শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

ব্রাহ্মণ অধ্যাপিকার সৎকার করলেন মুসলিম বিধায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।।

মহামারি করোনায় বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা এবং আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। জায়গা ও কাঠের অভাবে সৎকার হচ্ছে না অনেকের। এমন কঠিন সময়ে ব্রাহ্মণ অধ্যাপিকার সৎকার করলেন কংগ্রেস রাজ্যসভার সদস্য সৈয়দ নাসির হুসেন।

জানা যায়, সাবিত্রী বিশ্বনাথন একজন ব্রাহ্মণ অধ্যাপিকা। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের চৈনিক ও জাপানিজ শিক্ষা বিভাগের প্রধান। কয়েকদিন আগে সাবিত্রী বিশ্বনাথন ও তার বোন দু’জনেই করোনায় আক্রান্ত হন। ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই অধ্যাপিকার। চলতি মাসে করোনায় মারা যান সাবিত্রী বিশ্বনাথন। তখনও হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তার বোন।

তার পরিবারের কেউ থাকে বিদেশে, কেউ থাকে নিজ বাসস্থান তামিলনাড়ুতে। ফলে তার শেষকৃত্য করা নিয়ে তৈরি হয় সমস্যা। কোনো হিন্দুই এগিয়ে আসেননি ওই অধ্যাপিকার শেষকৃত করতে। সে সময় কর্নাটকের কংগ্রেসের রাজ্যসভার সদস্য সৈয়দ নাসির হুসেন সমস্ত রীতি-নীতি মেনে মন্ত্র পড়ে চিরবিদায় জানান সাবিত্রীকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ