মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


দুনিয়ার পিছনে ছুটে লাভ নেই, ভাগ্যের চেয়ে বেশি পাবে না: মাওলানা কালিম সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ কালিম সিদ্দিকী
অনুবাদ: আবদুল্লাহ তামিম

হযরত ঈসা আ. এবার তার এক শিষ্যকে নিয়ে সফরে বের হলেন। পথে তিনি শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার পকেটে কিছু আছে? ছাত্র বলল, আমার পকেটে দুই দিরহাম আছে। হজরত ঈসা আ. তার পকেট থেকে একটি দিরহাম দিয়ে বললেন এখানে মোট তিন দিরহাম হবে। পাশের বস্তি থেকে তিনটি রুটি নিয়ে আসো।

সে তিনটি রুটি নিয়ে আসলো। শিষ্য পথের মধ্যে চিন্তা করলো হযরত ঈসা আ. আমাকে এক দিরহাম দিয়েছেন আ দু'টি দিরহাম আমার, এখানে রুটি তিনটি। সে একটি রুটি খেয়ে হযরত ঈসা আ. এর কাছে দু’টি রুটি নিয়ে হাজির হলো। ঈসা আ. একটি রুটি খেয়ে শিষ্যকে জিজ্ঞেস করলেন, তিন দিরহামে কতটি রুটি এনেছ? শিষ্য বলল দু’টি, একটি আমি খেয়েছি আর একটি আপনি খেয়েছেন।

হযরত ঈসা আ. রওনা হলেন। পথে একটি নদী এলো। শিষ্য বলল হযরত এখানে তো কোনো নৌকা দেখা যাচ্ছে না, আমরা কীভাবে নদী পার করব? হযরত ঈসা আ. বললেন, চিন্তা করবে না।

আমি নদী পার হয়ে যাবো, তুমি আমার জুব্বায় ধরে আমার পিছনে পিছনে নদী পার হয়ে যাবে। হযরত ঈসা আ. নদীতে পা রাখলেন। শিষ্যও তাঁর কাপড়ে ধরেছিলেন। আল্লাহর নির্দেশে তিনি নদীটি এমনভাবে পেরিয়েছিলেন তাঁর পা একটুও ভিজেনি। শিষ্য এ দৃশ্য দেখে বলল, আপনার উপর আমার হাজারো জীবন উৎসর্গ হোক! আপনার মত মুজিজার অধিকারী নবি এর আগে প্রেরণই করা হয়নি।

হজরত ঈসা আ. বললেন, এ অলৌকিক ঘটনাটি দেখে কি তোমার ঈমান বৃদ্ধি পেয়েছে? সে বলল হ্যাঁ! আমার হৃদয় আলোকিত হয়ে গিয়েছে। তখন হযরত ঈসা আ. বললেন, যদি তোমার হৃদয় নূরে ভরে ওঠে তাহলে বল রুটি কতটি ছিলো?

শিষ্য বলল শুধু দুটি রুটি ছিল। হযরত ঈসা আ. সেখান থেকে রওনা হলেন, পথে হরিণের একটি পাল যাচ্ছিল। হযরত ঈসা আ. একটি হরিণ কে ইশারা করলেন, হরিণটি হযরত ঈসা আ. এর কাছে চলে আসলো। তিনি সেটিকে জবাই করে খেলেন। শিষ্যকেও দিলেন। গোশত খাওয়া শেষ হলে, হযরত ঈসা আ. হরিণের চামড়ায় থাপ্পর মেরে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। হরিণটি জীবিত হয়ে দৌঁড়ে হরিণের পালের সঙ্গে গিয়ে মিশে গেলো।

শিষ্য এ ঘটনা দেখে হতবাক হয়ে বললেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তায়ালা আমাদের আপনার মত জ্ঞানী নবি ও শিক্ষক দিয়েছেন। হযরত ঈসা আ. বললেন, এই অলৌকিক ঘটনাটি দেখে কি তোমার ঈমান বৃদ্ধি পেয়েছে? শিষ্য বলল, হে আল্লাহর নবি আমার ঈমান দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে! হযরত ঈসা আ. বললেন, এবার বল রুটি কতটি ছিলো? শিষ্য বলল, রুটি দু’টিই ছিলো।

তারা আবার চলতে শুà