শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নন-মাহরাম পুরুষের জন্য নারীদের পড়ানোর বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: এখন আমাদের দেশে পুরুষ মাদরাসার পাশাপাশি অসংখ্য মহিলা মাদরাসা গড়ে ওঠেছে। এসব মাদরাসায় পর্দার আড়াল থেকে কখনো কখনো নন-মাহরাম পুরুষরা পড়িয়ে থাকেন। প্রশ্ন হলো, একজন নন-মাহরাম পুরুষ কি যুবতী নারীদের পড়াতে পারেন?

এমন প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, সতর্কতা হলো নারীদের পড়ানোর জন্য অন্য দীনদার নারী নির্বাচন করা।

তবে যদি নারীদের পড়ানোর জন্য কোনো দীনদার নারীর ব্যবস্থা না করা যায়, তাহলে পুরুষদের জন্য ঐ শর্তে পড়ানোর সুযোগ রয়েছে, যে তাদের মাঝখানে পর্দা বা অন্য কোনো বস্তুর মাধ্যমে রুকাউট (বাধা) করে নিতে হবে। আর (শিক্ষক ও ছাত্রীদের)  তাদের মাঝে এমন কোনো আচরণ বা কথাবার্তা না পাওয়া যেতে হবে, যার মাধ্যমে ফেতনার কারণ বা আশঙ্কা তৈরি করে। আল্লাহ তাআলা ভাল জানেন।

দলীল: ফতোয়ায়ে শামী, খণ্ড নং-৯, পৃষ্ঠা নং-৫৩০ মাকতাবায়ে জাকারিয়া দেওবন্দ)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ