রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের তারাকান্দায় বিপরীত দিক থেকে আসা পিকআাপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

শনিবার (১০ জুলাই) বেলা ১২টায় তারাকান্দা থানার গজলপুর (খিচা) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নান্দাইল উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৫) ও নেত্রকেণা সদরের হোসেন আলীর পুত্র আরাফাত ইসলাম (২৪)।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুপুর ১২ টার দিকে বেলতলি তাদের প্রোটিন সোর্স খামার থেকে মোটরসাইকেল যোগে তারাকান্দা থানার গজলপুর মা অটোরাইস মিলে যাওয়ার পথে রাইস মিলের অল্প দূরে খিচা টারনিং পয়েন্টে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ