রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছেই। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল থেকে রোববার (১১ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৬ জন করোনা পজেটিভ এবং ১১ জন উপসর্গে মারা যান। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী।

এ নিয়ে জুলাই মাসের ১১ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু হলো। জুন মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মৃতদের ৯ জন রাজশাহীর (পজেটিভ ৩, উপসর্গে ৬), নাটোরের ৬ (পজেটিভ ১, উপসর্গে ৩ ও নেগেটিভ হওয়ার পর ২) জন, নওগাঁ ২ (পজেটিভ ১, উপসর্গে ১) এবং পাবনা (পজেটিভ) ও কুষ্টিয়ার একজন (উপসর্গে) করে রয়েছেন। তবে দ্বিতীয় দিনের মত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের কোনো বাসিন্দা রামেক হাসপাতালে মৃত্যুবরণ করেননি।

তিনি বলেন, আজ রোববার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫১৮ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৫২২ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৭, চাপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ১৪, নওগাঁর ৭, পাবনার ১০, কুষ্টিয়ার ১ ও মেহেরপুরের ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন। রামেক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৬, চাপাইনবাবগঞ্জের ৩৪, নাটোরের ৬৫, নওগাঁর ৪৫, পাবনার ৪৬, কুষ্টিয়ার ১৬, চুয়াডাঙ্গার ২ এবং নীলফামারী, মেহেরপুর ও বগুড়ার ১ জন করে রয়েছেন।

প্রতিদিন করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছেই। গত শনিবার সকাল পর্যন্ত নতুন করোনা রোগী ভর্তি হয়েছিলেন ৬০ জন। অথচ রোববার সকাল পর্যন্ত নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে রামেক হাসপাতালের আরও দুইটি ওয়ার্ডকে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ওয়ার্ড দু’টিতে সেন্ট্রাল অক্সিজেন সংযোজনের কাজ চলছে।

রামেক পরিচালক জানান, শনিবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ১৩৮ জনের। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনায় ৩০ এবং রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে রাজশাহীর ২১৩ জনের নমুনায় ৯৪ এবং চাঁপাইনবাবগঞ্জের ৫৫ নমুনায় ৪ জনের করোনা পজেটিভ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ