মুফতি মুহাম্মদ রাশেদ ডাসকাওয়ি
বিয়ে শাদি সমাজের গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিবাহের বিষয়টি আমাদের সমাজে একটি কঠিন বিষয়ে পরিণত হয়েছে। আমাদের প্রায় প্রত্যেকের পরিবারেই এ বিষয়টি নিয়ে আগুনে জ্বলছে। কেমন যেনো আমাদের হাত বাধা। আর আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন জটিলতায় ভুগছি। প্রচলিত নিয়ম অনুযায়ীই চলে আসছি আমরা।
যতই সহজ করার চেষ্টা করছি সমাজ আমাদের ততই কঠিণ বাগডোরে বেধে ফেলছে। আমরা এর থেকে বের হতে পারছি না। অতএব, বিয়ের বিষয়ে জটিলতা কাটাতে সর্বপ্রথম সমাজের মুরব্বিদের এগিয়ে আসতে হবে।
সাহসিকতার সঙ্গে বিষয়টির সমাধান করতে হবে। বাবা যেনো এ কথা না ভাবে, আমার ছেলেই তো। চলো এবার সমাজের রুসুম অনুযায়ী বিবাহের অনুষ্ঠান করা হোক। আনন্দ তো আর বারবার আসবে না। ছেলেও চিন্তা করে বিবাহ তো আমরই চলুক যেভাবে চলছে। এভাবে চলতে থাকলে কখনোই এ সমাজের পরিবর্তন সম্ভব নয়।
এ জাতীয় পরিস্থিতিতে এই অবৈধ সামাজিক রীতিনীতি ও ঐতিহ্য থেকে বেরিয়ে আসার পথ হল ঈমানী শক্তি ব্যবহার করা। সাহাবায়ে কেরামের অনুসরণের চেতনা হৃদয়ে জাগ্রত করা। হযরত রাসুলে আকরাম সা. এর জীবনে ১১টি বিবাহের কথা পাওয়া যায়। রাসুল সা. এ ১১ জন নারীকে বিবাহ করেছেন। তাদের মধ্যে নয় জন স্ত্রী রাসুল সা. এর ইন্তেকালের সময় জীবিত ছিলেন। আর দু’জন স্ত্রী রাসুল সা. এর জীবত থাকাবস্থাতেই ইন্তেকাল করেন। (অর্থাৎ হযরত খাদিজা রা. ও উম্মুল মাসাকিন হযরত জয়নব বিনতে খুযাইমা রা.)।
এ ছাড়াও আরও দু'জন নারী আছেন যাদেরকে রাসুল সা. বিবাহ করেছেন কি না এ নিয়ে দ্বিমত পোষণ করা হয়েছে। তবে ঐতিহাসিকগণ সম্মত হন যে তাদের কে রাসুল সা.এর কাছে প্রেরণ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ স্ত্রী বিধবা ও বয়স্ক ছিলেন। আরবে সেসময় বয়স্ক ও বিধবাদের বিবাহ প্রচলিত ছিলো। ঐতিহাসিকদের মতে, বেশিরভাগ বিবাহ বিভিন্ন গোত্রের সঙ্গে ঐক্য গড়ার জন্য বা তাদের সম্মান জানাতে হয়েছিল। তাদের বেশিরভাগই বয়স্ক, সুতরাং বহুবিবাহের জন্য যারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযুক্ত করেন তাদের যুক্তি অবৈধ হয়ে যায়। এর মধ্যে কেবল হযরত খাদিজা ও হজরত মারিয়া রা. এর সন্তান ছিল। এ আলোচনার উদ্দেশ্য হলো আমাদের সামনে নবী আকরাম সা. এর বিয়ের দৃষ্টান্ত থাকা। আমাদের সমাজ ও ঘরে ঘরে সেগুলি আলোচনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমেই মাজিক এ কুপ্রথাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করি।
সর্বোপরি এ সামাজিক দুর্দশা থেকে উত্তরণের উপায় চিন্তা করে পদক্ষেপ নেওয়া দরকার। বিবাহ আপনার। আপà