শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

জানাজার খাটিয়ার সামনে হাঁটার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: অনেক বড় বড় জানাজার সাক্ষী বাংলাদেশ। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. থেকে নিয়ে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. পর্যন্ত বিখ্যাত আলেমদের জানাজায় কোটি কোটি মানুষ শামিল হয়েছে। তেমনি একটি জানাজার সাক্ষী হতে যাচ্ছে আজ। লোক বেশি হওয়ায় যারা জানাজার খাটিয়া কাঁধে বহন করে, তাদের আগে কখনো হেঁটে যায় সাধারণ মানুষেরা। এই খাটিয়ার আগে যাওয়াকে কিভাবে দেখে শরীয়ত।

এভাবে খাটিয়ার আগে সাধারণ মানুষ কি হাঁটতে পারবে? কিংবা চলতে পারবে? এমন একটি বিষয় জানা খুবই প্রয়োজন। বিশেষত আজ আল্লামা বাবুনগরীর জানাজার পর এমন চিত্র ঘটতে পারে! তাই এমন বিষয়ে দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়া নিয়ে হাজির হয়েছি আজ।

দেওবন্দের ওয়েবসাইটে এমনই একটি প্রশ্ন করেন জনৈক ব্যক্তি। তিনি তার প্রশ্নে উল্লেখ করেন, ‘জানাজার খাটিয়ার সামনে চলা ছহীহ না ভুল? দয়া করে জানাবেন।’

জবাবে দেওবন্দ থেকে বলা হয়, ‘মুস্তাহাব হলো, জানাজার পেছনে চলা। (দলীল: তার পেছনে চলা মুস্তাহাব। (দুররে মুখতার) ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ। খণ্ড: ৫, পৃষ্ঠা : ১৯৭ কদীম।)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ