মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার নিদর্শনসমূহ: আল্লামা আশরাফ আলী থানবী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন। আশরাফ আলী থানবী রহ. বলেন, আল্লাহ তায়ালার বিশেষ ও মাকবুল বান্দাগণ তাঁর আনুগত্য ও বন্দেগীর মধ্যে অপার্থিব স্বাদ লাভ করে থাকেন।

যার ফলে তারা দুনিয়ার এ সমস্ত রাজত্বের প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না। তারা রাজত্ব পেলেও দুআ করেন যে,হে আল্লাহ, শুধু আপনার বন্দেগী এবং আনুগত্যের স্বাদও রুচি দান করুন।

দুনিয়ার প্রভাব- প্রতিপত্তি ও জাঁকজমক আমার প্রয়োজন নেই। এই জন্য তারা সেচ্ছায় অভাব অনটনের জীবন গ্রহণ করে থাকেন। তাদের কথা ও কাজে নিম্নের কবিতাটি বাস্তবে পরিণত হয়- ' দুইশ' রাজ্যের সম্পদের চেয়ে আল্লাহকে সিজদা করার স্বাদ অধিকতর মিষ্টি।

হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার রাজত্ব চাই না। আমি আপনার কাছে প্রকৃত মুসলমানের সিজদার রাজত্ব চাই। রাজা-বাদশারা দুনিয়ার রাজত্বের ঝামেলার কারণে বন্দেগীর শরাবের গন্ধও লাভ করতে পারে না।

অন্যথায় তারাও প্রেম -মদিরার মাদকতায় রাজত্ব নিরদ্বিধায় দূরে নিক্ষেপ করতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ