মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মারা যাওয়ার পর পর্দা বিষয়ে হযরত ফাতিমা রা. এর ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: একবার তিনি হযরত আসমা বিনতে উমায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একান্ত আলাপ চারিতার সময় বলেন, মারা যাওয়ার পর মহিলাদের দেহের উপর যে কাফনের কাপড় দিয়ে বেঁধে রাখা হয় এতেকরে মহিলাদের শরীরের গঠন, স্বাস্থ্য বুঝা যায়৷ এই বিষয়টি আমার কাছে অত্যন্ত অপছন্দের৷

তখন হযরত আসমা বিনতে উমায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশায় দেখে আসা একটি পদ্ধতি দেখালেন৷ তিনি খেজুর গাছের কয়েকটি ডাল এনে আড়াআড়ি করে রেখে উপরে কাপড় দিয়ে দেন৷ এতেকরে নীচে অনেকটা প্রশস্ত হয়ে যাওয়ায় লাশের দেহের অবকাঠামো বুঝা অসম্ভব ছিলো৷

এই পদ্ধতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পছন্দ হয়৷ তিনি তাঁকে অসিয়ত করেন, তাঁর মৃত্যুর পর তিনি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেনো গোসল দেন এবং অন্য কেউ যেনো কাছে না আসে এবং এই পদ্ধতিতে যেনো লাশ ঢেকে রাখা হয়৷

তাঁর মৃত্যুর পর এমনই করা হয়েছিলো৷ ইসলামে এটিই প্রথম লাশ যা এই পদ্ধতিতে ঢেকে রাখা হয়েছিলো৷ সূত্র: আকওয়ালে সলফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ