বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

টিকা গ্রহণকারী পর্যটকদের ভিসা দিচ্ছে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার পূর্ণ টিকা অর্থাৎ দুই ডোজ টিকা গ্রহণকারী পর্যটকদের আজ সোমবার থেকে ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইতে বিলম্বিত এক্স-পো ২০২০ শীর্ষক বাণিজ্য মেলা শুরুর এক মাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য এই ভিসা দেওয়া হচ্ছে।

এদিকে দেশটিতে করোনা সংক্রমণও কমে যাচ্ছে। দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা ডাব্লিউএএম শনিবার (২৮ আগস্ট) এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

তবে ভ্রমণ ভিসায় যারা আমিরাতে যাবেন তাদের অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। দেশটিতে করোনা মহামারির মধ্যেই জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা বিষয়ক নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

এদিকে করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া এক্সপো-২০২০ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখো মানুষ আমিরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙা করবে বলে ধারণা করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত সাধারণত ৩০ দিন বা ৯০ দিনের জন্য পর্যটক ভিসা দিয়ে থাকে। এ ছাড়া যেসব মানুষ আমিরাতে পৌঁছামাত্র ভিসা পাওয়ার যোগ্য নন, তাদের ক্ষেত্রে এই ভিসার জন্য আবেদন করতে হয়। এ ছাড়া ২১ মার্চ সংযুক্ত আরব আমিরাত সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের জন্য মাল্টিপল পর্যটক ভিসা অনুমোদন করেছে। এ মাসের শুরুতে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া ও অন্য কিছু দেশ থেকে ট্রানজিট যাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তারা।

আন্তর্জাতিক ভ্রমণের এক প্রাণকেন্দ্র হলো সংযুক্ত আরব আমিরাত। তারা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার অনেক দেশের বিরুদ্ধে কয়েক মাস ধরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৩৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ