শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ক্যাটাগরি-৪ হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় দুই অঙ্গরাজ্য- নিউ অর্লিন্স ও লুইজিয়ানায় বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গোটা নিউ অর্লিন্স অঙ্গরাজ্য বিদ্যুৎবিহীন। আর লুইজিয়ানার ১০ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সময় রোববার ঘণ্টায় ১৫০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে আঘাত হানে হারিকেন ‘আইডা’।

উপকূলে আঘাত হানার ছয় ঘণ্টা পরও ‘আইডা’র ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি ছিল।

ঘূর্ণিঝড়ের আঘাতে এখন পর্যন্ত লুইজিয়ানায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন। একাধিক অঙ্গরাজ্যে প্রবল বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে।

শুধু নিউ অর্লিন্স আর লুইজিয়ানাই নয়, মিসিসিপিসহ আলাবামা-ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাওয়ার পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস।

ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিপাতও। মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় আগেই।

মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসার আগেই উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ