মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নিয়মিত জিকিরের তাওফিক লাভ আল্লাহর বিশেষ এক নেয়ামত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন রশীদি।।

আশরাফ আলী থানবী রহ. বলেন, একদিন বসে কিছু সময় জিকির করাটা সম্ভব। কিন্তু নূর সৃষ্টি কারী নিয়মিত জিকির ইসলাহ ছাড়া সম্ভব নয়। জিকিরের মধ্যে একাগ্রতা ও সারাক্ষণ মনোযোগ- যা নূর সৃষ্টি হওয়ার জন্যে শর্ত -ইসলাহ ছাড়া হয় না। কারণ, জিকিরের মধ্যে মনোযোগ আল্লাহ তায়ালা মনোযোগ দেওয়ার কারণে,অর্থাৎ আল্লাহ দান করার ফলে। আর এটা আল্লাহর হাতে।

আল্লাহ দান না করলে জিকির করারও তাওফিক হয় না।আল্লাহ ওয়ালা গণ এর হাকীকত খুব বুঝেন।শেখ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী রহ.-এর কিতাব আওয়ারেফের মধ্যে এক বুজুর্গের ঘটনা লিখেছেন যে,একদিন তিনি জিকির করতে চাচ্ছিলেন।কিন্তু জিহবা চলছিল না। ইচ্ছা ও ছিলো, চেতনা ও ছিল কিন্তু জিহবা নড়ে না খুব অস্থির হলেন।কান্নাকাটি করে আল্লাহ তায়ালার কাছে আবেদন করলেন-হে আল্লাহ!

কোন ত্রুটি হয়ে থাকলে অবগত করে দিন। যাতে তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে প্রতি কার করতে পারি। ইলহাম হলো, অমুক সময় বেয়াদবি করে একটি খারাপ কথা বলেছিলে। আজ তার ভোগান্তি ভুগছো।

তিনি খুব কান্নাকাটি করলেন। তাওবা-ইস্তিগপার করলেন। তারপর জিহবা চলতে আরম্ভ করল। আল্লাহর জিকিরকে নিজের আসল কাজ বুঝতে পারলে,যে কাজ তার মধ্যে বিঘ্ন সৃষ্টিকারী হবে তা থেকে মন ঘাবড়াবে। আর সমস্ত গোনাহ জিকিরের মধ্যে বিঘ্ন সৃষ্টি কারী। তাই সব গোনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। তার পর ধীরে ধীরে অহেতুক বৈধ কাজের প্রতি ও ঘৃণা সৃষ্টি হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ