বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আগুনে বেলুন ছোঁড়ার অভিযোগে গাজায় ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার রাতে গাজা উপত্যকার খান ইউনুস শহরের কয়েকটি এলাকার ওপর এই হামলা চালানো হয়।

এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে। ইসরায়েলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের খান ইউনুস শহরের আল-ক্বাদিসিয়াহ এলাকার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কয়েক মিনিট পর লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায় যে, “হামলা বন্ধ হয় নি, এখনও বিমানগুলো ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।”

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুসারে, গতরাতের বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে, বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়। এ অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরায়েলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

ইসরায়েলের সামরিক বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, ফিলিস্তিন থেকে আগুনে বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ