বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

করোনাবিধি ভাঙায় ৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভিয়েতনামে করোনার কঠোর বিধিনিষেধ ভাঙা ও ভাইরাসটির সংক্রমণ ছড়ানোর অপরাধে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) এ সাজা দেওয়া হয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য গার্ডিয়ান ও ভয়েস অব আমেরিকা।

ভিয়েতনামের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ভিএনএ'র প্রতিবেদনের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিএ মাউ-এর পিপলস কোর্টে একদিনের বিচারে ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রি'কে এ দণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিপজ্জনক সংক্রামক রোগ ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দিয়েছেন আদালত।

করোনা মহামারি মোকাবিলায় বিশ্বের মধ্যে অন্যতম সফল দেশ ভিয়েতনাম। শুরু থেকেই তারা গণ পরীক্ষা, আক্রান্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্তকরণ এবং সীমান্তে কঠোর বিধিনিষেধ ও কোয়ারেন্টিন বাধ্যবাধকতা মেনে আসছে। কিন্তু গত এপ্রিল থেকে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ কিছুটা বাড়ে।

ভিএনএ জানিয়েছে, হো চি মিন শহর থেকে চা মাও'তে ফিরে যান লে ভ্যান ট্রি। কিন্তু এই সময় তিনি ২১ দিনের কোয়ারেন্টিন বিধি লঙ্ঘন করেন। একই সঙ্গে তার কাছ থেকে সংক্রমিত হয়েছেন আটজন মানুষ। যাদের মধ্যে এক ব্যক্তি দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে মৃত্যুবরণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ