বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

শিক্ষার্থীদের হিজাব পরার নিষেধাজ্ঞা তুলে নিল উজবেকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উজবেকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এতদিন মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। সেটি তুলে নিয়ে এখন হিজাব পরিধানের অনুমতি দেওয়া হয়েছে। ক্লাসে মুসলিম নারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, উজবেকিস্তানের প্রধান ধর্ম ইসলাম। কিন্তু দেশটির সরকার গত তিন দশক ধরে ধর্মীয় রীতিনীতি পালনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে মধ্য এশিয়ার দেশটি।

গত শনিবার (৪ সেপ্টেম্বর) উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী শেরজদ শেরমাতভ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হিজাব পরিধানে অনুমতি চেয়ে অসংখ্য অভিভাবক আবেদন করেছে। সেই পরিপ্রেক্ষিতে সাদা অথবা হালকা রংয়ের হিজাব বা মাথার টুপি পরার অনুমোদন দিয়েছে সরকার।

উজবেকিস্তানের সাবেক স্বৈরশাসক ইসলাম কারিমভের মৃত্যুর পর ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন শাভকত মিরজিয়োইয়েভ। এরপর থেকে তিনি ধীরে ধীরে ধর্মের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করতে থাকেন। নতুন এই সিদ্ধান্ত সেটিরই ধারাবাহিকতা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ