মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মানুষের আসল শত্রু শয়তান: শায়েখ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানুষের স্বভাবগত লজ্জা নষ্ট হয়ে গেলে যা খুশি করার প্রবণতা সৃষ্টি হয়। হাদীসের ভাষ্য— ‘তোমার লজ্জা না থাকলে যা খুশি করতে পারো।’ (বুখারী, ৩৪৮৩)

মানুষের আসল শত্রু শয়তান। আদম সন্তানের জান্নাতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করাই তার মূল মিশন। আর সে মিশন বাস্তবায়নের জন্য তার বড় হাতিয়ার হলো, মানুষের স্বভাবজাত লজ্জাশীলতা নষ্ট করে দেওয়া।

কিছুদিন পরপর একেক গান ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। বিনোদনের মোড়কে আমরা সেগুলো উপভোগ করি। মন ও কানের খাহেশ এবং চোখের তৃপ্তি মিটিয়ে থাকি। হুজুগে মাতাল হয়ে পড়ি।

আল্লাহ ও বিচার দিবসে বিশ্বাস করা মানুষ প্রতিটা ছোট বড় কাজকে আখেরাতের নিক্তি দিয়ে মেপে তবেই গ্রহণ করে। দুনিয়া হুমড়ি খেয়ে পড়লেও তিনি নিজেকে দূরে রাখেন। গড্ডালিকায় গা ভাসান না।

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন— জান্নাত মানুষের অপছন্দ ও কষ্টের বিষয়গুলো দিয়ে জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে। আর জাহান্নামকে বেষ্টিত করা হয়েছে শাহওয়াত তথা প্রবৃত্তির কামনা-বাসনাগুলো দিয়ে।

আপনি যদি প্রবৃত্তির সব বৈধ-অবৈধ চাওয়া পূরণ করে খাহেশ মেটান তবে মনে রাখবেন, জাহান্নামের দিকে অগ্রসর করছেন নিজেকে। আর যদি মনের না চাওয়া সত্ত্বেও হারাম থেকে বাঁচিয়ে রাখার কসরত করেন, তাহলে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন ইন শা আল্লাহ।

বহুমুখী ফিতনার এই ভয়াল সময়ে মহান আল্লাহ আমাদের হেফাজত করুন, ঈমানী চেতনা বৃষ্টি করে দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ