শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জুমার নামাজে শুধু শেষ বৈঠক পেলে কি জোহর আদায় করবে নাকি ইমামের সাথে জুমায় শরীক হয়ে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

মাননীয় মুফতী সাহেবের কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি :

ক. জুমার নামাযে কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকু না পায়; যেমন শেষ বৈঠকে শরীক হল, তবে তার করণীয় কী? সে কি ইমাম সাহেবের সঙ্গে নামাযে শরীক হয়ে যাবে, নাকি মসজিদের এক পাশে একা একা চার রাকাত যোহর পড়ে নেবে?

খ. এমন ব্যক্তি যদি ইমামের নামাযে শরীক হয়, তবে সে ইমামের সালাম ফেরানোর পর কত রাকাত পড়বে; দুই রাকাত না চার রাকাত? আমি আগে একজন থেকে শুনেছিলাম, দ্বিতীয় রাকাতের রুকু না পেলে চার রাকাত পড়তে হয়। এখন শুনি দুই রাকাত পড়া নাকি নিয়ম। মাসআলাদুটির সঠিক সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর:

ইমামের সালাম ফেরানোর পূর্বে কেউ মসজিদে হাযির হলেও সে জুমার নামাযের জন্য ইমামের সাথে শরীক হয়ে যাবে। অতঃপর ইমাম সালাম ফেরালে সে দাঁড়িয়ে ছুটে যাওয়া দুই রাকাত জুমা যথারীতি আদায় করে নেবে। এটিই সঠিক নিয়ম।

عَنْ إِبْرَاهِيمَ أَنّهُ قَالَ فِي الرّجُلِ يَأْتِي الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَالْإِمَامُ قَدْ جَلَسَ فِي آخِرِ صَلَاتِهِ، قَالَ: يُكَبِّرُ تَكْبِيرَةً، فَيَدْخُلُ مَعَهُمْ فِي صَلَاتِهِمْ، ثُمّ يُكَبِّرُ تَكْبِيرَةً، فَيَجْلِسُ مَعَهُمْ فَيَتَشَهّدُ، فَإِذَا سَلّمَ الْإِمَامُ، قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ.

ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, কেউ যদি জুমার দিন মসজিদে আসার পর ইমামকে শেষ বৈঠকে পায়, তবে সে এক তাকবীর বলে নামাযে শরীক হয়ে যাবে এবং আরেক তাকবীর বলে বৈঠকে গিয়ে তাশাহহুদ পড়বে। এরপর যখন ইমাম সালাম ফেরাবে তখন দাঁড়িয়ে যাবে এবং দুই রাকাত নামায পড়ে নেবে। (কিতাবুল আসার, মুহাম্মাদ, বর্ণনা ১২৮)

উল্লেখ্য, এক্ষেত্রে ঐ ব্যক্তি জামাতে শরীক হওয়ার পর তাশাহহুদ পড়ার আগেই যদি ইমাম সালাম ফিরিয়ে নেয় তাহলে সে নিজে তাশাহহুদ পূর্ণ করে বাকি নামাযের জন্য দাঁড়াবে।

আল-কাউসার-এর সৌজন্যে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ