মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রোজগার হালাল নয়, এমন ব্যক্তির কাছে পণ্য বিক্রির বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমাদের এক বন্ধুর ‘রেডি ফ্ল্যাট’ বিক্রির ব্যবসা আছে। তিনি নিজে ধার্মিক এবং ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলতে সচেষ্ট। কিন্তু কখনো কখনো এমন ক্রেতার সম্মুখীনও তাকে হতে হয়, যার ব্যাপারে নিশ্চিত জানা থাকে যে, তার রোজগার হালাল নয়। যেমন, সে কোনো সুদী ব্যাংকে কর্মরত ইত্যাদি। জানা কথা, যে টাকা সে ফ্ল্যাটের মূল্য হিসাবে দেবে তা হারাম। এ অবস্থায় তার সঙ্গে লেনদেন বৈধ হবে কি? জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর: কোনো ক্রেতা সম্পর্কে যদি এ কথা সুনিশ্চিতভাবে জানা যায় যে, ক্রয়মূল্য হিসেবে তিনি যে অর্থ পরিশোধ করবেন তা হারাম পন্থায় উপার্জিত, তবে তার সঙ্গে লেনদেন করা বৈধ হবে না। কিন্তু এমন ব্যক্তি যদি তার হালাল অর্থ থেকে মূল্য পরিশোধ করে তাহলে এক্ষেত্রে তার সাথে লেনদেন করা যাবে।

সূত্র: আলমুহীতুল বুরহানী ৮/৭৩; আলবাহরুর রায়েক ৮/২০১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৫২; রদ্দুল মুহতার ৫/৯৮

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ