সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আলজেরিয়া, মরক্কো ও তিউনিশিয়ার অভিবাসন-প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স এবার অভিবাসন ইস্যুতে আলজেরিয়া, মরক্কো ও তিউনিশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চলেছে। এসব দেশ থেকে আসা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ফ্রান্সের ভিসা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমানুয়েল মাক্রোঁর সরকার। খবর ডয়চে ভেলের।

জানা গেছে, মাগরেব অঞ্চলের দেশ তিনটি ‘অভিবাসন-প্রত্যাশীদের' ফেরানোর বিষয়ে অসহযোগিতা করায় ফ্রান্স সরকারের এই সিদ্ধান্ত।

ফ্রান্স সরকারের অভিযোগ, ফরাসি আদালত আলজেরিয়া, মরক্কো আর তিউনিশিয়া থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের অভিবাসনের আবেদন খারিজ করার পরও সেসব দেশ তাদের ফিরিয়ে নেয়ার কোনো উদ্যোগ নেয় না। বরং সেসব দেশে প্রবেশের অনুমতি দিতেও অস্বীকার করা হয়। সম্প্রতি ফ্রান্সের ডানপন্থি দলগুলো অভিবাসন সংক্রান্ত আইন কঠোর করার দাবি তুলেছে।

এর আগে, ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আট্টাল জানান, এ কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মরক্কো আর আলজেরিয়ার নাগরিকদের ভিসা অর্ধেক এবং তিউনিশিয়ার নাগরিকদের ভিসা এক তৃতীয়াংশ কমানো হবে।

ইউরোপ ওয়ান রেডিওকে আট্টাল গ্যাব্রিয়েল বলেন, ‘হ্যাঁ, এটা কঠিন এবং অভূতপূর্ব সিদ্ধান্ত আর এমন সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে ওইসব দেশ তাদের এমন নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকার করায়, যাদের আমরা ফ্রান্সে রাখতে চাই না বা রাখতে পারি না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ