সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বর্তমানে কওমি মাদরাসার শিক্ষা সিলেবাস সংস্কারের প্রয়োজন আছে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি অনেকে বেশ জোরালোভাবে কওমী মাদরাসার শিক্ষা সিলেবাস পরিবর্তনের দাবি তুলছেন। আবার অনেকে বলছেন, স্কুলের দশম শ্রেণী পর্যন্ত সবগুলো বই মাদরাসার সিলেবাসভুক্ত করতে হবে। অবশ্য এ ক্ষেত্রে মাদরাসা সিলেবাসভুক্ত কিছু কিতাব বাদ দিতে হবে।  সিলেবাসভুক্ত কিতাবগুলোর মধ্যেও আমূল সংস্কার করতে হবে।

আমার প্রশ্ন হচ্ছে যেহেতু উচ্চ শিক্ষার বুনিয়াদ প্রতিষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষার কাঠামোর উপর তাই প্রাথমিক শিক্ষার ভিত নড়বড়ে হয়ে গেলে উচ্চ শিক্ষা বাধাগ্রস্থ হওয়ার সমূহ আশংকা রয়েছে।

সুতরাং মাদরাসার সিলেবাস সংস্কার করলে সেই ভয়ানক আশংকার সম্মুখীন হতে হয় কি না বা শিক্ষার্থীরা ফল লাভে সক্ষম হবে কি না এ ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি জানতে চাই।

উত্তর: মেরে মুহতারাম! নেসাবের বিষয়টি অতি সংবেদনশীল। এরপর এটি বাস্তব অভিজ্ঞতার বিষয়। শুধু তাত্ত্বিক আলোচনা কিংবা নিছক পর্যালোচনা মূলক বহস এক্ষেত্রে মোটেই ফলদায়ক নয়। এ বিষয়ে চিন্তা-ভাবনা করা বড়দের কর্তব্য। আর একটি পর্যায় পর্যন্ত তারা এ বিষয়ে চিন্তা-ভাবনা অব্যাহতও রেখেছেন। আলাহ তাআলা কল্যাণের পথ সুগম করুন এবং সকল প্রকার কল্যাণ আমাদেরকে দান করুন।

এ বিষয়ে আপনার আগ্রহ থাকলে আকাবিরের কিছু কিতাব অধ্যয়ন করতে পারেন। যথা- মুফতী যায়েদ মাজাহেরী সংকলিত ‘মুখতালিফ উলূম ওয়া ফুনুন কা নিসাব’ (আয ইফাদাতে হাকীমুল উম্মত রহ.)।

‘হামারা তা’লীমী নেজাম’ হযরত মাওলানা মুহাম্মদ তকী উসমানী দামাত বারাকাতুহুম, ‘দ্বীনী মাদারেস, নিসাব ওয়া নিজামে তা’লীম আওর আসরী তাকাযে’ সংকলনে মাওলানা ডা. হাফেয হাক্কানী মিয়াঁ কাদেরী। এতে ১৯৬৮ সালে দিল্লীতে এবং ১৯৯০ খৃষ্টাব্দে রাঁচী ও দিল্লীতে অনুষ্ঠিত সেমিনারের কার্যবিবরণী, প্রবন্ধ ও আলোচনা সংকলিত হয়েছে। সূত্র- মাসিক আলকাউসার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ