রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

ব্রিটেনের স্বীকৃতি পেল বাংলাদেশের টিকার সনদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের করোনাপ্রতিরোধী টিকা সনদের স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। শুক্রবার (৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্র ড. একে আবদুল মোমেন বলেন, ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের মিশন। এখন তারা আমাদের টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে।

সোমবার (১১ অক্টোবর) থেকে এই স্বীকৃতি কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়াসহ ৩২টি দেশের ওপর থেকে করোনা ভাইরাস-সংশ্লিষ্ট বিধিনিষেধ উঠিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। বুধবার (৬ অক্টোবর) ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যলয় (এফসিডিও) এমন তথ্য দিয়েছে।

নতুন ঘোষণায় বাংলাদেশ, মালয়েশিয়া, ফিজিসহ অন্যান্য যেসব দেশ ও অঞ্চলের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবাতি, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

ভারতের বিরুদ্ধে পুরোপুরি ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। কাজেই দেশটির নাগরিকদের ওপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি। তবে এখন থেকে এই ৩২টি দেশে বিপুলসংখ্যক লোক ভ্রমণে যেতে পারবেন।

বিধিনিষেধ শিথিল ও অন্যান্য পরিবর্তনে নাগরিকদের ভ্রমণ আরও সহজ করে তুলবে জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেন, এর ফলে ভ্রমণ আরও সহজতর হবে, ব্রিটেনের ব্যবসায় অগ্রগতি আসবে। পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সহজেই দেখা করা যাবে।

তিনি বলেন, আমরা মানুষকে নিরাপদ রাখার পাশাপাশি সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। কারণ এটিই আমাদের অগ্রাধিকার। আমরা মানুষকে ব্যক্তিগত জবাবদিহিতা চর্চার স্বাধীনতা দিচ্ছি। পর্যটন খাতকে আগের অবস্থায় নিয়ে আসতে এই সিদ্ধান্ত সহায়তা করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ