সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সহজেই মুতালাআয় মন বসাবেন কিভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন
অনেক সময় অনেক কষ্ট করেও মুতালাআয় মন বসাতে পারি না। জানতে চাই, মুতালাআয় মন বসানোর জন্য কোনো আমল আছে কি না?

উত্তর

মন কেন বসে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। অন্যান্য ব্যস-তা কিংবা দুশ্চিন-া-দুর্ভাবনা। যদি প্রথম কারণ হয় তাহলে সেসব অবশ্যই পরিত্যাগ করতে হবে। ইলমের জন্য একনিষ্ঠতা ও ঐকানি-কতা অপরিহার্য। অন্য সকল ব্যস-তা পরিহার করুন ইনশাআল্লাহ মন বসতে থাকবে। আর যদি দুশ্চিন-া ও দুর্ভাবনার কারণে ইলমের প্রতি মনোনিবেশ করতে না পারেন তাহলে তার চিকিৎসা এই যে, আল্লাহ তাআলার দিকে রুজূ করুন। নিজেকে ও নিজের সকল বিষয়কে আল্লাহ তাআলার সোপর্দ করে ভারমুক্ত হোন এবং পড়াশোনায় মগ্ন হয়ে যান। সকাল-সন্ধ্যা নিম্নোক্ত মাছূর দুআ পাঠ করুন : মনে রাখবেন, মন বসে না বলে বসে থাকা রোগবৃদ্ধিতে সহযোগিতা করা ছাড়া আর কিছুই নয়। মন বসে না-এই ওয়াসওয়াসাই মাথা থেকে ঝেড়ে ফেলুন। মন বসালেই বসবে, জোর করে কাজে লেগে গেলেই মন বসবে। এজন্য ইচ্ছার বিরুদ্ধে কাজে লেগে যান এবং আল্লাহ তাআলার কাছে দুআ করুন। কখনো মুতালাআয় বিরক্তি সৃষ্টি হলে কিছুক্ষণ ইসে-গফার ও দরূদ পাঠ করুন। কোনো সংক্ষিপ্ত সূরা তেলাওয়াত করুন। এরপর পুনরায় মুতালাআ শুরু করুন । সূত্র: আল-কাউসার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ