শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

দুই পা নেই এমন ব্যক্তির জন্য জুমা জরুরি নাকি জোহর পড়লেও চলবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: 

আমাদের এলাকার জনৈক ব্যক্তি ট্রেন দুর্ঘটনায় উভয় পা হারায়। বর্তমানে সে হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করে। এখন তার উপর কি মসজিদে গিয়ে জুমার নামায আদায় করা জরুরি? না কি বাড়িতে যোহরের নামায আদায় করলেই চলবে?

উত্তর: 

উভয় পা নেই কিংবা পায়ে চলার শক্তি নেই এমন ব্যক্তির ওপর জুমা ফরয নয়। তাই প্রশ্নোক্ত ব্যক্তি জুমাতে শরীক না হয়ে একাকী যোহরের নামাযও আদায় করতে পারবে। অবশ্য সে মসজিদে গিয়ে জুমার নামায পড়ে নিলে তা আদায় হয়ে যাবে।

-বাদায়েউস সানায়ে ১/৫৮২, আল বাহরুর রায়েক ২/১৫১, খুলাসাতুল ফাতাওয়া ১/২১০, শরহুল মুনিয়া ৫৪৯, আদ্দুররুল মুখতার ২/১৫৪

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ