বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কবি মুহিব খানের ‘কোরআনের কাব্যানুবাদ’ উন্মোচন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

দেশের ‘জাগ্রত কবি’ খ্যাত কবি মুহিব খান একাধারে ইসলামী ধারার জনপ্রিয় কবি, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। দীর্ঘ প্রতীক্ষার পর তার রচিত পূর্ণাঙ্গ কোরআনের কাব্যানুবাদ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

আজ (২৯ অক্টোবর) শুক্রবার বাদ জুমা বর্ণাঢ্য আয়োজনে গ্রন্থটি উন্মোচন করা হবে। ৮০০ পৃষ্ঠার বিশাল এই কাব্যানুবাদ প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। জানা যায়, ২০০৪ সালের ১৯ মার্চ কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই এই কাব্যানুবাদের সূচনা করেন মুহিব খান।

এরপর বিক্ষিপ্তভাবে ১০০ দিনের মতো কাজ করে প্রথম ১০ পারা সমাপ্ত করেন। ২০০৬ সালের জুলাই মাসে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। ২০০৬ সাল থেকে ২০২০ পর্যন্ত নানা ব্যস্ততার কারণে আর মাত্র পৌনে তিন পারার কাজ শেষ করা সম্ভব হয়।

করোনা মহামারির কারণে যখন অখণ্ড অবসর মেলে, তখন মাত্র পাঁচ মাস ১২ দিনে অবশিষ্ট ১৭ পারার কাব্যানুবাদেও কাজ শেষ হয়। মুহিব খান মনে করেন, এটা তাঁর জীবনের অন্যতম প্রধান ও সেরা কাজ। মহান আল্লাহর একান্ত অনুগ্রহে তিনি তা শেষ করতে পেরেছেন।

আরো পড়ুন- ‘কুরআনের কাব্যানুবাদ করতে গিয়ে আল্লাহর কুদরতের সাহায্য পেয়েছি’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ