মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মসজিদের ওপর গম্বুজ নির্মাণ কি বিধর্মীদের থেকে ধার করা সংস্কৃতি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম ডেস্ক: কাজী মাহফুজ প্রশ্ন করেছেন,  ‘আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। এখানে এসে আমি বিভিন্ন ভাবে বিভ্রান্ত হচ্ছি । যেমন আজকের বিষয়টি। আমাদের এক ম্যাম ক্লাসে বলল,‘মসজিদের গম্বুজ নির্মাণ করেছিল পারসিকরা আর তারা অগ্নি পূজারী ছিল বিধায় ঐগুলিকে আগুনের আকৃতিতে তৈরি করেছে (আমরা ছোটবেলায় যেভাবে আগুনের ছবি আঁকতাম)। মুসলিম প্রধান স্থাপত্য হল কাবা শরীফ আর এর আকৃতি হল চতুর্ভুজ। গম্বুজ গুলি এর আকৃতিতে নয় বরং আগুনের আকৃতিতে তৈরি।’

উত্তর:

গম্বুজ সংস্কৃতি বিধর্মীদের থেকে নয়। মুসলমানদের থেকেই শুরু হয়েছে। আর এর সাথে আগুনের যে সম্পর্কের কথা বলা হচ্ছে; তা কেবল প্রমাণবিহীন একটি ধারণা ছাড়া কিছু নয়।

কুরআনের কারীমের আয়াত:

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ

এবং (সেই সময়ের কথা চিন্তা কর) যখন ইবরাহীম বাইতুল্লাহর ভিত উঁচু করছিল এবং ইসমাঈলও। [সূরা বাকারা-১২৭]

ভিতকে উঁচু করা এটা গম্বুজের চিহ্ন। গম্বুজ মূল ভিত থেকে উঁচু হয়।

এর দ্বারা বুঝা যায় যে, গম্বুজের ধারণাটি ইবরাহীম আলাইহিস সালামের জমানা থেকেই আছে।

উক্ত আয়াতের ভিত উঁচু করা বলতে কী বুঝানো হয়েছে? এর কয়েকটি অর্থের মাঝে একটি ইমাম তাবারী রহঃ লিখেন:

وَجَائِزٌ أَنْ يَكُونَ ذَلِكَ كَانَ الْقُبَّةَ الَّتِي ذَكَرَهَا عَطَاءٌ مِمَّا أَنْشَأَهُ اللَّهُ مِنْ زَبَدِ الْمَاءِ (تفسير الطبرى-2\555، سورة البقرة-127)

এটাও হতে পারে যে, সেটি ছিল ঐ গম্বুজ, যার কথা আত্বা রহঃ উল্লেখ করেছেন। যা আল্লাহ তাআলা পানির ফেনা দ্বারা তৈরী করেছেন। [তাফসীরে কুরতুবী-২/৫৫৫]

সুতরাং গম্বুজ সংস্কৃতি বিধর্মীদের থেকে নেয়া হয়েছে এটা সঠিক কথা নয়। সূত্র: আহলে হক মিডিয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ