বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

আমেরিকা-ইসরায়েলের সাথে যৌথ মহড়া চালালো আমিরাত ও বাহরাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল এবং আমেরিকার সাথে যৌথ মহড়া চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই প্রথম আরব মুসলিম দেশ দুটি ইসরাইল ও আমেরিকার সাথে প্রকাশ্যে সামরিক মহড়ায় যোগ দিল।

ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সপ্তম পর্বের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে এবারের আলোচনা অনুষ্ঠিত হবে তখন আমেরিকা ও ইসরাইলের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইন সামরিক মহড়া চালালো। লোহিত সাগরে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, বুধবার থেকে মহড়া শুরু হয়েছে এবং পাঁচ দিন তা চলবে। মহড়া অনুষ্ঠানের সময় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টল্যান্ডে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি পালিত হবে।

মহড়ায় অংশ নেয়া দেশগুলোর নৌবাহিনীর সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা ও মুক্ত বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত বিষয়ে সহযোগিতা জোরদার করা মহড়ার অন্যতম লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই ধরনের সহায়তা জরুরি বলে মার্কিন নৌবাহিনী উল্লেখ করেছে।

তবে ইসরাইলের নৌবাহিনী একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আমেরিকার তত্ত্বাবধানে এই ধরনের সামরিক সহযোগিতা শুরুর ফলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ানোর পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ