শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট

বায়ু দূষণ পরিস্থিতির অবনতি: সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিল্লিতে সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরও অনলাইনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার এই ঘোষণা দিয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

একই সঙ্গে সাতদিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মুখমন্ত্রী। শনিবারের এক ঘোষণায় তিনি বলেছেন, আগামী সোমবার থেকে সাতদিন স্কুলের অললাইন কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার দিল্লিতে বায়ু দূষণ সংক্রান্ত একটি আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকেই টেনে এনেছিলেন। দেশের শীর্ষ আদালত বায়ুর মান খারাপের জন্য দেশের জাতীয় রাজধানী দিল্লিতে দুদিনের লকডাউন আরোপ করা যায় কিনা তাই জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্ট। এরই পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল প্রসাশন এই ঘোষণা দিয়েছে।

বিগত কয়েক বছরে বায়ু দূষণ একটি বড় বিপদ হয়ে সামনে এসেছে। ফসলের অবশিষ্ট জ্বালানো, বাজি, কারখানা আর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া বাহনের সংখ্যা এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। দিল্লির বায়ু দূষণ এত তীব্র আকার ধারণ করেছে যে, সেখানে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছে। তবে এই দূষণ শুধু দীপাবলী উপলক্ষে দিল্লিতে বাজি পোড়ানো বা পাঞ্জাব-হরিয়ানায় ফসলের অবশিষ্ট জ্বালানোর কারণেই হয়নি। এর পেছনে আরও অনেক কারণ রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ