শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে- এমন খবর নিয়ে উদ্বেগের মধ্যে শুক্রবার (১২ নভেম্বর) বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রেন্ট ক্রুড ফিউচার এর দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮২ দশমিক ১৭ ডলারে অবস্থান করছে। এবং অপরিশোধিত ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দাম ৮০ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮০ দশমিক ৭৯ ডলারে অবস্থান করছে।

সাপ্তাহিক ভিত্তিতে, ব্রেন্টের দাম শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং ডব্লিউটিআই এর দাম শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে।

রিস্ট্যাড এনার্জির সিনিয়র তেল বাজার বিশ্লেষক লুইস ডিকসন বলেছেন, এ সপ্তাহের তেলের বাজার আমাদের জন্য স্মরণীয় কারণ তেলের দাম যে কেবল সরবরাহ-চাহিদা গতিপথ দ্বারা প্রভাবিত হয় না, বরং আর্থিক নীতির পূর্বাভাস এবং সরকারি হস্তক্ষেপের মাধ্যমেও প্রভাবিত হয় তা পরিলক্ষিত করা গেছে। উচ্চ সুদের হার ডলারের দাম আরও বাড়াবে এবং তেলের দাম আরও নিম্নমুখী হওয়ার চাপ প্রয়োগ করবে।

সোমবার (৮ নভেম্বর) ইউএস এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহোম বলেছিলেন, বাইডেন এ সপ্তাহে খু্ব শিগগিরই পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারেন। এদিকে প্রাইস ফিউচার গ্রুপের সিনিয়র বিশ্লেষক ফিল ফ্লিন বলেছেন, আমরা বিশ্বাস করি যে ঘোষণা যাই হোক না কেন তা দামের উপর একটি স্বল্পমেয়াদী প্রভাব ফেলবে, তবে অনিশ্চয়তার কারণে বাজার মূল্য কিছুটা হ্রাস পেয়েছে।

সৌদি আরামকোর পরেই তেল উৎপাদনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি রাশিয়ার রোসনেফ্ট, শুক্রবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী জ্বালানি বাজারে একটি সম্ভাব্য ’সুপার সাইকেল’ সম্পর্কে সতর্ক করে বলেছে, চাহিদা সরবরাহের বাইরে থাকায় আরও বেশি দামের শঙ্কা বাড়ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ