বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

৪ দেশে ফ্লাইট স্থগিত করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার দেশে ফ্লাইট স্থগিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। করোনা মহামারি থেকে সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়।

রোববার তার্কিশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াহইয়া উসতুন এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও শ্রীলঙ্কায় ফ্লাইট স্থগিত করেছে টার্কিশ এয়ারলাইন্স।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে উসতুন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশে ফ্লাইট স্থগিত করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার ব্রাজিলে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার এ দেশে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ১১ হাজার মানুষ।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মারা গেছেন ৫১ লাখ ১৫ হাজার মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ