রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ডেল্টার বিরুদ্ধে ৫০ শতাংশ কার্যকর ভারতীয় কোভ্যাক্সিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের অতিসংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৫০ শতাংশ কার্যকর ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন।

চলতি বছর ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময়ে ১৫ এপ্রিল থেকে ১৫ মে’র মধ্যে হওয়া গবেষণার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশিত হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাক্সিনের আনুমানিক কার্যকারিতা ছিল ৬৫ শতাংশ। তবে রিয়েল ওয়ার্ল্ড রিপোর্টে সেটি দাঁড়াচ্ছে কিছুটা কম। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে কোভ্যাক্সিনের আনুমানিক কার্যকারিতা প্রায় ৬৫ শতাংশ ছিল। সামগ্রিকভাবে ২৫ হাজার জনের ওপর করা ক্লিনিক্যাল ট্রায়ালে ৭৭.৮ শতাংশ ছিল কার্যকারিতার হার।

এর মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টই করোনা কেসের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল। মোট কেসের ৮০ শতাংশই এই ভ্যারিয়েন্ট থেকে হয়েছিল।

একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আসলে ৫০ শতাংশ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত সর্বনিম্ন মাত্রা। যত বেশি হবে, ততই ভালো।’

তিনি বলেন, ‘এমআরএনএ প্ল্যাটফর্মে পরীক্ষা চালু হওয়ার পরেই ৯০ শতাংশ বা তার বেশি উচ্চ মাত্রার কার্যকারিতা এসেছে। অন্যথায় ৫০ শতাংশ বেশি হলেই তা গ্রহণযোগ্য।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ