শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

যুক্তরাজ্যে আবারো বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্কতার অংশ হিসেবে ইংল্যান্ডে দোকান ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ এই তথ্য জানিয়েছেন।

সাজিদ জাভেদ বলেন, চার জাতি (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালস ও নর্দান আয়ারল্যান্ড) রাজি হলে বাইরের দেশ থেকে আগত সব যাত্রীদের ‘যতদ্রুত সম্ভব’ পিসিআর পরীক্ষা করতে হবে। এসব পদক্ষেপ পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন নিশ্চিত করতে আমাদের সাহায্য করবে। ‘দ্রুত’ এবং ‘সঙ্গতি রেখে’ এগুলোর দিকে আগানো হচ্ছে। খবর বিবিসি অনলাইনের।

দেশটিতে ভ্যাকসন পাসপোর্ট দেওয়ার কর্মসূচি ধীর করা হয়েছে এবং বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্লান বি’র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছিল, জাতীয় স্বাস্থ্য সেবাকে রক্ষার প্রয়োজনে যদি কোভিড সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ জরুরি হয়ে পড়ে তখন তা কার্যকর করা হবে।

জাভেদ স্কাই নিউজকে বলেন, মঙ্গলবার থেকে মাস্ক পরার এই নিয়ম কার্যকর হবে এবং তিনি আশা করছেন ‘সপ্তাহখানেকের মধ্যে’ এই বাধ্যবাধকতা আবার তুলে নেওয়া হতে পারে।

তিনি বলেন, আমাদের অগ্রগতিকে রক্ষা করতে গতকাল এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সুতরাং পরিবারের সঙ্গে আমরা আমাদের ক্রিসমাস উপভোগের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। পরবর্তীতে প্রয়োজন হলে সরকার ‘দ্রুত এবং সঙ্গতিপূর্ণভাবে পদক্ষেপ’ গ্রহণ করবে। তবে বাসা থেকে কাজ করার নির্দেশনার প্রয়োজন মনে করেন না বলেও জানান তিনি।

এর আগে শনিবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন পূর্বসতর্কতার অংশ হিসেবে সাময়িকভাবে নতুন করে কিছু বিধি-নিষেধের কথা বলেছিলেন। তিন সপ্তাহের মধ্যে বিধি-নিষেধগুলো পুনরায় রিভিউর কথাও বলেছিলেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত নতুন ধরনকে প্রাথমিকভাবে ওমিক্রন বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল ছাড়া বসতোয়ানা, হংকং, বেলজিয়াম, যুক্তরাজ্য, ইতালি ও জার্মানিতে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ