শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ক্যাশব্যাক সম্পর্কে দারুল উলুম বিন্নুরী টাউনের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন: ক্যাশব্যাকের বিধান কী?

উত্তর: ক্যাশব্যাকের দু' সুরত: (এক): কোনো কার্ড (যেমন, ক্রেডিট কার্ড, ডেভিট কার্ড, ফিক্স কার্ড ইত্যাদি কার্ড) 'র বিনিময়ে ক্যাশব্যাক পাওয়া৷ এ সুরত নাজায়েজ৷ কারণ, কার্ড তৈরি করার কারণে ব্যাংক একাউন্টহোল্ডারের কাছে ঋণী হয়ে যায়৷ আর ঋণের পরিবর্তে বেশি নেওয়া সুদের অন্তর্ভুক্ত৷

(দুই): ক্যাশব্যাকের দ্বিতীয় সুরত হলো, ফ্লেক্সিলোড, ব্যালেন্স ইত্যাদির পরিবর্তে কোম্পানির পক্ষ থেকে অফার পাওয়া৷ এ সুরতে করয, আমানত বা এ ধরণের কোনো প্রকার সুরত পাওয়া যায় না৷

বরং কোম্পানির পক্ষ থেকে মানুষকে আগ্রহ করার জন্য অগ্রীম অফারই থাকে শুধু৷ তাই এটা ইনআম তথা পুরস্কার ও উপহারের অন্তর্ভুক্ত৷ যা গ্রহণ করা শরিয়তে জায়েজ৷

দলীল: ফোতয়ায়ে শামীতে আছে:

''وفي الأشباه: كل قرض جر نفعاً حرام، فكره للمرتهن سكنى المرهونة بإذن الراهن''. (٥/ ١٦٦، مطلب کل قرض جر نفعا، ط: سعید)

ইলাউস সুনানের ইবারত:
'' قال ابن المنذر: أجمعوا علی أن المسلف إذا شرط علی المستسلف زیادة أو هدیة فأسلف علی ذلک، إن أخذ الزیادة علی ذلک ربا ''. (١٤/ ٥١٣، باب کل قرض جر منفعة، کتاب الحوالة، ط: إدارة القرآن) فقط واللہ اعلم .

মাওসুআ ফিকহিয়্যাতে আছে:
التَّبَرُّعِ بَذْل الْمُكَلَّفِ مَالاً أَوْ مَنْفَعَةً لِغَيْرِهِ فِي الْحَال أَوِ الْمَآل بِلاَ عِوَضٍ بِقَصْدِ الْبِرِّ وَالْمَعْرُوفِ غَالِبًا. (حرف التاء، تَبَرُّعٌ، ج: ١٠، ص: ٦٥، ط: وزارة الأوقاف والشئون الإسلامية)

বি.দ্র: আওয়ার ইসলামে কিছুদিন আগে ক্যাশব্যাক সম্পর্কে একটি ফতোয়া প্রকাশ করা হয়েছিলো। ফতোয়া প্রদানকারী ক্যাশব্যাক সম্পর্কে ফতোয়াটি সংশোধন করেছেন। প্রদত্ত ফতোয়ায় ইন্টারেস্ট ও ক্যাশব্যাককে এক ‍হুকুমে রাখা হয়েছিলো। মূলত ক্যাশব্যাক বৈধ হলেও ইন্টারেস্ট সুদ হিসেবে গণ্য করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ