শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খলিফা হওয়ার পর প্রজাদের উদ্দেশ্যে হযরত উসমান রা. এর দিক-নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হামদ ও সালাতের পর। তোমরা শোনে রেখো! আমার উপর খেলাফতের ভার দেয়া হয়েছে৷ আমিও তা গ্রহণ করেছি৷ আমি শরীয়তের বিধানের অনুসরণকারী৷ বিদআত সৃষ্টিকারী নই৷ তোমরা কুরআনুল কারীম ও সুন্নতে নববীর উপর পুরাপুরি চললে, আমার উপর তোমাদের তিনটি হক রয়েছে৷

১. যেসব বিষয়ে মুসলমানদের ঐক্য আছে, সেসব ক্ষেত্রে আমি আমার পূর্বসুরীদের অনুসরণ করবো৷ ২. যেসব ক্ষেত্রে মুসলমানদের ঐক্য নেই, সেসব ক্ষেত্রে আমি সৎ ও কল্যাণকামী লোকদের নীতি-আদর্শের উপর চলবো৷

৩. তোমরা যতোক্ষণ পর্যন্ত নিজের কাজ দ্বারা নিজেদের উপর কোন অপরাধ চাপিয়ে না নিবে, ততোক্ষণ পর্যন্ত আমি তোমাদের কোন বিষয়ে হস্তক্ষেপ করবো না৷

তোমরা শোনে রেখো! আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া দিয়েছেন, পরকালের পাথেয় সংগ্রহ করার জন্যে৷ এইজন্যে দেননি যে, তোমরা এখানে দুনিয়া নিয়েই সর্বদাই পড়ে থাকবে৷ কারণ, দুনিয়া অবশ্যই ক্ষণস্থায়ী৷ আর পরকাল চিরস্থায়ী৷ সুতরাং খবরদার!

তোমরা যেনো অস্থায়ী জিনিসের পিছনে পড়ে চিরস্থায়ী জিনিস হাত ছাড়া না করো৷ ক্ষণস্থায়ী বস্তুর উপর চিরস্থায়ী বস্তুকে অগ্রাধীকার দাও৷ কারণ, দুনিয়া হাত ছাড়া হয়ে যাবে৷ কিন্তু দুনিয়ার কাজ-কর্ম আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে বহাল থাকবে৷ সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো৷ এই ভয়ই একমাত্র আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদেরকে বাঁচাতে পারে৷ এবং তাঁর নিকটবর্তী করতে পারে৷

হে লোকেরা! আল্লাহ তাআলা অনেক আত্মমর্যাদার অধিকারী৷ সুতরাং এই বিষয়ে সজাগ-সচেতন থাকো৷ নিজের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেয়ো না৷

আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদের উপর নাযিল করেছেন, সেটিকে ভুলে যেয়ো না৷ কারণ, যখন তোমরা পরস্পর একে অপরের শত্রু ছিলে, তখন আল্লাহ তাআলাই তোমাদেরকে পরস্পর জুড়ে দিয়েছেন৷ এবং আল্লাহ তাআলার সহস্র দয়া আর অনুগ্রহ দ্বারাই তোমরা একে অপরের ভাই ভাই হয়েছো৷ সুতরাং আল্লাহ তাআলার দেয়া এইসব নিয়ামতের কথা মনে রেখো৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ