মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মৃত্যুঝুঁকি থাকলে এব্রোশন করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার স্ত্রীর বয়স ২৮ বছর। এর মধ্যে দুই সন্তান হয়েছে। এক জনের বয়স ৩ বছর। ছোট জনের বয়স ১ বছর ৬ মাস। দুবারেই সিজার করতে হয়েছে।

তার কিছু দিন হল সে কনসিভ করেছে। যেহেতু তার দুবার সিজার হয়েছে এবং স্বাস্থ্যগত দিক থেকেও সে একটু মোটা তাই এবার তার জন্য এটা অনেক ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে আমরা কি এব্রোশন করতে পারব? পরপর দুই সন্তান হওয়ার কারণে তার সিজারের জায়গা এখনো ভালোমতো শুকায়নি। বাচ্চার হার্ডবিটও আসেনি।

উত্তর: সাধারণ অবস্থায় শরীয়তে গর্ভপাতের অনুমতি নেই। আপনি প্রশ্নে যে বিষয়গুলোকে ওযর হিসেবে বলেছেন, গর্ভপাতের জন্য তা যথেষ্ঠ ওযর কি না ভাবার অবকাশ আছে। আপনার দ্বিতীয় সন্তানের বয়স দেড় বছরের বেশি। যখন বর্তমান গর্ভস্থ শিশুটির প্রসবের সময় হবে তখন তার বয়স হবে প্রায় আড়াই বছর।

আর এই পরিমাণ সময়ের ব্যবধানে আমাদের দেশে অহরহ সিজার হতে দেখা যায়। এরপরও যদি কোনো অভিজ্ঞ ডাক্তার আপনার স্ত্রী বা শিশুর জন্য বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে থাকেন, তাহলে কোনো নির্ভরযোগ্য আলেমকে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে মাসআলা জেনে নিবেন।

-ফাতাওয়া খানিয়া ৩/৪১০; আলবাহরুর রায়েক ও মিনহাতুল খালিক ৩/২০০; আননাহরুল ফায়েক ২/২৭৬; রদ্দুল মুহতার ৩/১৭৬। সূত্র: আল কাউসার