বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রাতে ডেকে নিয়ে মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার কদম রসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই কিশোরীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মারুফা খাতুন (১৪) ওই এলাকার মজিবুর রহমানের মেয়ে। সে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়তো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমাতে যায় মারুফা। রাতের কোনো এক সময়ে ঘর থেকে বেরিয়ে যায় সে।

ভোরে পরিবারের সদস্যরা টের পান মারুফা ঘরে নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ি থেকে ৪০০ গজ দূরে একটি বাঁশঝাড়ে তার অর্ধপোড়া মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এলাকাবাসীর ধারণা, কেউ কৌশলে মারুফাকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করেছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, জঙ্গলে লাশ পোড়া অবস্থায় পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ