বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

‘আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. তার কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়াা মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, আল্লামা কাসেমী রহ. তার বর্ণাঢ্য জীবনের প্রতিটি কর্ম আগামী প্রজন্মের জন্য ছিল পথ প্রদর্শক। তিনি তার জীবনে নিজের জন্য দুনিয়ায় কিছুই করে যাননি, অথচ মুসলিম প্রজন্মের জন্য রেখে গিয়েছেন মাদারিস, মারাকিয, মাকাতিব, তাসাউফসহ অনেক দীনী কার্যক্রম। তিনি দুনিয়া থেকে চলে গেলেও তার কর্মের মধ্যে অমর হয়ে থাকবেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় জামিয়া মাদানিয়া বারিধারায় কাসেমী মিলনায়তনে আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাসউদ আহমদ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন- মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মুফতি আব্দুল মালেক, মাওলানা আবুল কালাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আহমদুল হক, মুফতি জাকির হোসাইন টিকরপুর, মুফতি মাসউদুল করীম, মাওলানা আবুল হাসান, মুফতি মকবুল হোসাইন, মাওলানা লোকমান মাজহারী, মুফতি জাবের কাসেমী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, আব্দুল খালেক শরিয়তপুরী ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ