বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বাইডেনকে সম্পর্কচ্ছেদের কড়া হুঁশিয়ারি দিলেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে তিনি বাইডেনকে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করা হলে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভেঙে যেতে পারে।

এপি এক প্রতিবেদনে ভ্লাদিমির পুতিনকে উদ্ধৃত করে বলেছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা মানে 'চরম ভুল সিদ্ধান্ত'। চলমান সঙ্কট নিরসনে করণীয় নিয়ে গতকাল বৃহস্পতিবার জো বাইডেনের সঙ্গে ফোনালাপে পুতিন এসব কথা বলেছেন।

জানা গেছে, দুই প্রেসিডেন্টের আলোচনার বেশিরভাগ জায়গাজুড়ে ছিল ইউক্রেনের চলমান উত্তেজনার বিষয়। মস্কোর অনুরোধে চলতি মাসে দ্বিতীয় বার বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে রুশ প্রেসিডেন্টের।

পুতিন ও বাইডেনের মধ্যে প্রায় ৫০ মিনিট কথা হয়েছে। পুতিনের কথার জবাবে জো বাইডেন বলেছেন, মস্কো যদি ইউক্রেনে আক্রমণ করে, তাহলে নিষেধাজ্ঞা অনিবার্য।

ইউক্রেনের সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার এবং উত্তেজনা পরিহারের ব্যাপারে পুতিনকে আহ্বান জানিয়েছেন বাইডেন।

মার্কিন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দুই প্রেসিডেন্টের আলাপ স্বাভাবিক ছিল না। কিছুটা উত্তপ্ত ছিল পরিবেশ।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বার্তা দিয়েছেন, ইউক্রেনে হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রতিক্রিয়া জানাতে ভুল করবে না।

সূত্র: এপি, গ্লোবাল নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ