মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরীর সালনায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনার মন্ত্রীবাড়ি সড়কে এম অ্যান্ড ডি এম গ্রুপের ‘কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, রাত পৌনে ১০টার দিকে কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ফেব্রিকের গুদামে আগুন লাগে। ওই গুদামে ফেব্রিকসহ কারখানার উৎপাদিত বিভিন্ন পণ্য গুদামজাত করা ছিল।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ