মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

তুরাগে বাড়িতে আগুন, ভাই-বোনসহ ৩ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে তুরাগ থানা এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উত্তরার চন্ডালবুক, মানিক বস্তি, খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার দুই রুমের টিনশেড বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে ভাই-বোন আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

তুরাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যারা মারা গেছেন তারা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে দুইজন আপন ভাই-বোন, আরেকজন তাদের খালাতো বোন।

মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ