সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

পর্দানশীল নারী কতটা পাওয়ারফুল হতে পারে তা এবার দেখবেন: সানাই মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিতর্কিত অভিনেত্রী ও মডেল সানাই মাহবুব সম্প্রতি শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন। অভিনয় জগত ছেড়ে এখন ইসলামের পথে আসার কথাও প্রকাশ্যে জানিয়েছেন তিনি।

তবে তার আগের ভিডিওগুলো এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে সম্প্রতি ফেসবুক লাইভে আসেন সানাই।

ফেসবুক লাইভে এসে সানাই অভিযোগ করেন, তিনি এখন সম্পূর্ণ ইসলামের পথে আছেন। তবে এখনও অনেক আইডি থেকে তার আগের ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা আইনের পরিপন্থী। তাই এখন আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান সানাই।

তিনি বলেন, দেড় বছর পর লাইভে আসলাম। কিন্তু এখনও অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী।

তিনি তার ভিডিও ব্যবহারকারীদের সতর্ক করে বলেন, আমার ভিডিও ব্যবহার করে টাকা কামানোর এসব হীন কাজ কীভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। দ্রুতই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করব। একজন পর্দানশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ