মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

হজরত আবু জাফর মুহাম্মাদ বিন বাকের রাহিমাহুল্লাহু তাআলার কিছু উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: তাঁর উপাধি ছিলো বাকের৷ তিনি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের নাতি হজর হুসাইন রাজিয়াল্লাহু তায়ালা আনহুর ছেলের দিকের নাতি ছিলেন৷ অনেক বড় আলেম ও আমলদার ইসলামের রাহবর ছিলেন৷

তাঁর কিছু উপদেশ নিচে তুলে ধরা হলো, আকাশের বিজলী মুমিন মুমিন নয় সকলের উপরই পড়তে পারে৷ কিন্তু জিকিরকারীর উপর কখনো পড়বে না৷

কারো অন্তরে যখন অহংকার ও আত্মগৌরব চলে আসে, তখন সেই পরিমান বা তার চেয়ে বেশি পরিমান ওই লোকের মেধা কমে যায়৷

তিনি বলতেন, পেট ও লজ্জাস্থান সংরক্ষণ করার চেয়ে বড় কোন ইবাদত নেই৷ তিনি যখন হাসতেন, তখন বলতেন, আয় আল্লাহ তায়ালা! আপনি আমার উপর নারাজ হয়ে যায়েন না৷

তিনি বলতেন, পৃথিবীর মধ্যে ভাইয়ের উপর ইহসান করা থেকে বেশি উপকারী কোন বস্তু নেই৷ তিনি ভাইদের সাথে বসতে কখনো বিরক্তবোধ করতেন না৷

তিনি বলতেন, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভাই হলো ওই ব্যক্তি, যে তোমাদের সচ্ছলতার সময় সঙ্গ দেয় আর তোমাদের অভাব-অনটনের সময় তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়৷

তিনি বলতেন, যদি তোমরা তোমাদের প্রতি মহব্বত অন্য ভাইদের অন্তরে দেখতে চাও, তাহলে আগে তোমার অন্তরে তাদের মহব্বতকে স্থান দিয়ে নাও৷ নিজের অন্তরে দেখো তাদের প্রতি তোমার কী পরিমান মহব্বত আছে৷ তাদের প্রতি তোমার অন্তরে যে পরিমান মহব্বত আছে, তাদের অন্তরেও তোমাদের প্রতি সেই পরিমান মহব্বতই থাকবে৷

সূত্র: আকওয়ালে সালফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ