বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আ.লীগের অধীনে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটিতে নাম দেওয়ার কোনো আগ্রহ নেই। কারণ যারা সার্চ কমিটিতে আছেন তারা সবাই আওয়ামী লীগের। সুতরাং তাদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের জন্য আওয়ামী লীগেই এক সময় দাবি পেশ করেছিলেন। তাদের ইচ্ছা সারাজীবন এভাবেই নিয়ন্ত্রণ করে ক্ষমতায় থাকার। আমরা জাতীয় ঐক্য গঠনে কাজ করছি। জাতীয় নির্বাচন এভাবেই হলে ওই নির্বাচনে যাবে না বিএনপি।

আওয়ামী লীগ সব সময় নির্বাচন দখল করে নিয়েছে। তাই অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে সবকিছুই করার দাবি মির্জা ফখরুলের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ