বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

শ্রীপুরে জঙ্গল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন: গাজীপুরের শ্রীপুরের একটি গভীর জঙ্গল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি ছুরির কভার ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ ইমাম হোসেন জানান, শুক্রবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের সদুখার টেক এলাকার জঙ্গলে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। তার পরিচয় জানা যায়নি। তবে তার পরনে একটি কালো রংয়ের বোরখা রয়েছে এবং লাশের পাশে একটি ছুরির কভার ও হ্যান্ড গ্লাভস পড়ে ছিল।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ করছে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমির হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর এবং শনাক্তের কাজ শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ