সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

অল্প সময়ে অধিক ওজন কমালে হতে পারে যেসব ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুন্দর ছিপছিপে গড়ন পেতে সবাই যেন মরিয়া হয়ে উঠেছেন। শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে তাই চলে নানা আয়োজন। অনেকেই আবার মিলিটারি, কিটো, ফাস্টিং ইত্যাদি নানান রকমের ডায়েটে ওজন কমিয়ে ফেলতে চান অল্প দিনে অনেকটা। অনেক সময় কমিয়েও ফেলেন।

এক্ষেত্রে কাঙ্ক্ষিত গড়ন পেয়ে আপাত দৃষ্টিতে নিজেকে সফল মনে হলেও অনিয়ন্ত্রিত ভাবে একবারে অনেকটা ওজন ঝরালে শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। হঠাৎ এই ওজনের ঘাটতি নানা ধরনের অসুস্থতারও কারণ হয়। চলুন জেনে নেই কোন ধরনের সমস্যা বেশি দেখা দেয়?

লিভারে সমস্যা

হঠাৎ দ্রুত ওজন কমে গেলে অনেক সময়ে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ওঠা-নামা করে। এতে করে লিভারে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

পেশি ক্ষয়

মেদ কমানোর ক্ষেত্রে অনেকটা চাপ পরে পেশির উপর। ক্যালোরির পরিমাণ খুব কমে গেলে পেশির শক্তি কমতে থাকে। ফলে পেশির ক্ষয় হতে থাকে।

পুষ্টির অভাব

অনিয়ন্ত্রিত ভাবে একবারে অনেকটা ওজন ঝরালে শরীরে পুষ্টির অভাবও ঘটে। ওজন ঝরানোর সময়ে অনেকেই খাওয়াদাওয়ার অভ্যাসে আমূল পরিবর্তন আনেন এতে করে শরীরের ক্যালোরির মাত্রা হঠাৎ অনেকটা কমে যায়। যার ফলে অনেকেই অপুষ্টিতে ভুগেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ