মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

বিশ্বস্ততা ঈমানের নিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার।।

আমানতের অর্থ হলো বিশ্বস্ততা। কারো বিশ্বস্ততার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত ও নির্ভয় হতে পারে। বিশ্বাসঘাতকতা না করা। পবিত্র কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে আমানতের এই সংজ্ঞাকে যথার্থ মনে হয়।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা জেনেশুনে আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ কোরো না। (সুরা : আনফাল, আয়াত : ২৭)
উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাঁর বান্দাদের আমানত রক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আদেশ দিয়েছেন। সেটা আল্লাহর হকের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি বান্দার হকের ক্ষেত্রেও প্রযোজ্য। আমানতের ক্ষেত্রে যত্নবান হওয়া একজন মুমিনের উত্কৃষ্ট চারিত্রিক গুণ।

অন্য আয়াতে মহান আল্লাহ আমানতের প্রতি যত্নবান হওয়াকে সফলদের গুণ বলে আখ্যা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘(অবশ্যই মুমিনরা সফল হয়েছে)... আর যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষা করে। ’ (সুরা : মুমিনুন, আয়াত : ৮)। এর বিপরীতে আমানত রক্ষা না করাকে মহানবী (সা.) মুনাফিকের নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি; ১. যখন কথা বলে মিথ্যা বলে, ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খিয়ানত করে। (বুখারি, হাদিস : ৩৩)

তাই প্রতিটি মুমিনের উচিত আমানতের ব্যাপারে শতভাগ যত্নবান হওয়া। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন।

সূত্র: ইসলামী জীবন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ